ময়মনসিংহের ত্রিশালে পিতার হাতে শিশু সন্তান খুন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, এপ্রিল ০২, ২০২৬
news-banner
ময়মনসিংহের ত্রিশালে পিতার হাতে শিশু সন্তান খুনের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রামে।
ত্রিশাল থানা পুলিশ সুত্রে জানাগেছে,নিহত শিশু লাবিব(৪) বছর তার মায়ের সাথে নানার বাড়ি থাকতো।নিহত শিশুর পিতা সোহাগ এলাকায় চুরি ছিনতাই মাদকের সাথে জড়িত ও একাধিক বিয়ে করেছে।
২ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ বুধবার বিকেলে সোহাগ শ্বশুর বাড়িতে এসে ছেলেকে নিয়ে যায়।এর কিছুক্ষন পর রাত সাতটার দিকে নিহত শিশুটির লাশ পার্শবতী স্থানে পাওয়া যায়।
পরে এলাকাবাসী দেখে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে নিহত লাবিবের (৪) বছর পরিচয় পাওয়া যায়।প্রাথমিক তদন্তে তার বাবা হত্যা করেছে বলে জানান পুলিশ ও এলাকাবাসী।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করি।তার বাবাই হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।আসামী পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments