খুলনার উপকূলীয় অঞ্চল দাকোপ উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে এবং বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্য নিয়ে ১লা এপ্রিল বুধবার২০২৬ দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে একটি বিশেষ আলোচনা ও সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা 'লিডার্স' (LEDARS)-এর আয়োজনে এবং কমিক রিলিফ, লন্ডন দাতা সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে দাকোপ উপজেলায় ২৪ জন প্রান্তিক মানুষের হাতে বৃষ্টির পানি সংরক্ষণের আধুনিক উপকরণ হিসেবে উন্নত মানের ওয়াটার ট্যাংক তুলে দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দাকোপ উপজেলার নির্বাহী অফিসার জনাব মো. বোরহান উদ্দিন মিঠু,। তিনি উপকূলীয় এলাকায় পানির টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের মিসিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়,কানীশস্তা ইউপি প্যানেল চেয়ারম্যান এনায়রত শরীফ,।
স্বাগত বক্তব্য রাখেন লিডার্স-এর খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার শারমিন আরা লিনা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর প্রজেক্ট অফিসার বদরুন্নেছা মিলি।উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং পানির অধিকার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বৃষ্টির পানি সংগ্রহের মাধ্যমে সুপেয় পানির সংকট কাটিয়ে ওঠার এই পথচলা অব্যাহত থাকুক।