গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউ টিন,চাউল ও নগদ টাকা সহায়তা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, চর চিলাখাল ও চর মটুকপুর ও নোয়ালী ইউনিয়নের বিভিন্ন গত ২৭ মার্চ শুক্রবার রাতে শিলা বৃষ্টিতে ঘর বাড়ীসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৫০ ট ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৩টি পরিবারের মাঝে ঢেউটিনও নগদ তিন হাজার করে টাকা বিতরণের
উদ্বোধন করেন
উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আবুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন,২৬টি পরিবারকে টিন এবং ৬৭টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। ইউপি সদস্যের তালিকা মতে মন্টু মিয়াকে সহায়তা দিয়েছি। 
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্য গণ তালিকা প্রস্তুত করেছেন সরেজমিনে তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা যাচাই, বাচাই করে বর্তমানে ২৬টি পরিবারের মাঝে টিন এবং ৬৭টি পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
আমরা আরও ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হবে। 
ক্ষতিগ্রস্থদের চাহিদা বিবেচনা করে ৭৬৩টি পরিবারের জন্য টিন বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে সহায়তা প্রদান করা হবে 
উল্লেখ্য, গত ২৭ মার্চ গঙ্গাচড়া উপজেলার কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে কোলকোন্দ, লক্ষিটারী ও নোহালী ইউনিয়নের আলু, ভুট্টা, তামাক,ধান,পেঁয়াজ, রসুন, মরিচসহ বিভিন্ন ফসল এবং বাড়ী-ঘর, গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়।

Leave Your Comments