সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট ১ লক্ষ টাকা জরিমানা

এরশাদ আলী সিরাজগঞ্জঃ

Date: বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলার খামারগাতি এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স লামিয়া/মাষ্টার ব্রিকস ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও চিমনী গুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ৩ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: রুহুল আমিন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: শাহিন আলম। এ সময় সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকশ টিম মোবাইল কোর্টে আইন শূঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments