সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩ টায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন,রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান,ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার । খেলা পরিচালনাকারীর (রেফারি) দ্বায়িত্ব পালন করেন গোলাম কাউসার। ফুটবল টুর্নামেন্টে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত বালক ১০ দল ও বালিকা ১০ দল অংশগ্রহণ করবে।
১ম দিনে ১ম পর্বের খেলায় শিবপুর সঃ প্রাঃ বিদ্যালয়( বালক) ও হাতিম হাসিল সঃ প্রাঃ বিদ্যালয়ে ( বালক) দল প্রতিদ্বন্দ্বিতা করে। ২য় পর্বে ধামাইনগর সঃপ্রাঃ বিদ্যালয় ( বালিকা) ও চর ব্রহ্মগাছা সঃপ্রাঃ বিদ্যালয় ( বালিকা) দল প্রতিদ্বন্দ্বিত করে। অত্র খেলার ধারাভাষ্যকার ছিলেন রিফাত রহমান।